রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে মাঠে ফিরছেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : অনুশীলনে ফিরছেন সাকিব আল হাসান। সেপ্টেম্বরে বিকেএসপিতে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করবেন তিনি।

সাকিবের অনুশীলন ফেরা নিয়ে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন বলেন, সেপ্টেম্বরের শুরুর দিকে সাকিব আল হাসান বিকেএসপিতে অনুশীলন করবেন।

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানানোয় অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন সাকিব। শাস্তি হিসেবে এক বছরের জন্য নিষিদ্ধ তিনি। আইসিসির নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ অক্টোবর।

সাকিব বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন শহরে। করোনার শুরু থেকেই পরিবারের সঙ্গে সেখানে তিনি। কদিন আগে তিনি দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন।