,

বাংলাদেশ ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ‘যেতে চায়’

news-image

স্পোর্টস ডেস্ক : করোনার কারণে স্থগিত হওয়া টুর্নামেন্ট খেলতে ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা উড়াল দিতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, এই সফরে টেস্টের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হতে পারে।

ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ চায় তিন টেস্টের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলতে। কিন্তু শ্রীলঙ্কার ইচ্ছা একটি টেস্ট বাদ দিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলার। জুলাই-আগস্ট মাসে এই সফরে শুধু টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল।

‘সফরের ‍সূচি এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু আমরা ২৪ সেপ্টেম্বর কলম্বো যেতে চাই,’ জানিয়ে আকরাম বলেন, ‘অক্টোবরের মাঝামাঝি প্রথম টেস্ট হতে পারে।’

‘টেস্ট এবং টি-টোয়েন্টি উভয় দলকেই একসঙ্গে পাঠানোর আলোচনা চলছে। চলতি সপ্তাহে এগুলো চূড়ান্ত হবে।’

দলের সঙ্গে বিসিবির হাই-পারফরম্যান্স স্কোয়াডও যেতে পারে। কারণ শ্রীলঙ্কা বোর্ড বিসিবিকে অনুশীলন ম্যাচের দল দিতে পারবে না বলে জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট