,

শান মাসুদের সেঞ্চুরিতে পাকিস্তানের সংগ্রহ ৩২৬

news-image

স্পোর্টস ডেস্ক : স্টুয়ার্ট ব্রডের আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার। এলবিডব্লিউ হয়ে গেলেন শান মাসুদ। পাকিস্তানি ওপেনার অবশ্য রিভিউ নিয়েছিলেন, কিন্তু তাতে কাজ হয়নি। আউট হলেন ১৫৬ রানে।

৩১৯ বলে ১৮ চার আর ২ ছক্কায় গড়া শান মাসুদের দেড়শ রানের চোখ ধাঁধানো ইনিংসটি থামার পর যেন হাঁফ ছেড়ে বাঁচল ইংলিশরা। কিছুতেই যে আউট করা যাচ্ছিল না এই বাঁহাতিকে। একটা প্রান্ত ধরে ধরে এগিয়ে যাচ্ছিলেন।

ওল্ড ট্রাফোর্ডে সেই ওপেনিংয়ে নেমে দলের নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন শান মাসুদ। এর মধ্যে কতজন এসেছেন আর গেছেন। একমাত্র বাবর আজম ছাড়া বলার মতো কিছু করতে পারেননি টপ অর্ডারের কেউ।

বাবর আজমের ৬৯ রানের ইনিংসের পরও অবশ্য একটা সময় ১৭৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল পাকিস্তান। সেখান থেকে লোয়ার অর্ডারের শাদাব খানকে নিয়ে ১০৫ রানের বড় জুটি গড়েন শান মাসুদ। দলীয় ২৮১ রানের মাথায় শাদাব ৪৫ করে ফিরলে ভাঙে এই জুটি।

এরপর আরও দুই সঙ্গী হারিয়ে শান মাসুদও সাজঘরের দিকে হাঁটেন ১৫৬ করে। এটি ছিল তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি, যার মধ্যে টানা তিন ইনিংসে তিনটি। বাঁহাতি এই ওপেনার আউট হওয়ার পর আর খুব বেশিদূর এগোতে পারেনি পাকিস্তান। ১০৯.৩ ওভারে অলআউট হয়েছে ৩২৬ রানে।

ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড আর জোফরা আর্চার। ২ উইকেট শিকার ক্রিস ওকসের।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট