,

বাবরের হাফ সেঞ্চুরিতে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়িয়েছে বুধবার। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টি বাগড়া দিয়েছে একাধিকবার। পরে আলোকস্বল্পতায় মোট খেলা হতে পেরেছে ৪৯ ওভার। প্রথম দিন যতটুকু খেলা হয়েছে তাতে বাবর আজম ছিলেন উজ্জ্বল। পাকিস্তানও ভালো অবস্থানে থেকেই দিন শেষ করেছে।

প্রথম দিন শেষে পাকিস্তানের স্কোর ৪৯ ওভারে ২ উইকেটে ১৩৯। বাবর পেয়েছেন টেস্ট ক্যারিয়ারে নিজের ১৪তম ফিফটি। ১০০ বলে ১১ চারে ৬৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি। ওপেনার শান মাসুদ ১৫২ বলে ৭ চারে ৪৬ রানে অপরাজিত আছেন।

পাকিস্তানের শুরুটা যে ভালো ছিল তা নয়। দলীয় ৩৬ রানে ওপেনার আবিদ আলি (১৬) ফিরে যান জোফরা আর্চারের শিকার হয়ে। এরপর দলীয় ৪৩ রানে ফেরেন অধিনায়ক আজহার আলি (০)। ক্রিস উকসের বলে ফেরেন তিনি।

তৃতীয় উইকেটে বাবর ও শান মাসুদ এখন পর্যন্ত ৯৬ রান যোগ করেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট