,

স্থগিত হলো অস্ট্রেলিয়ায় ক্যারিবীয়দের টি-টোয়েন্টি সিরিজ

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের মহামারির প্রভাবে আরও একটি আন্তর্জাতিক সিরিজ স্থগিত করা হয়েছে। অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজটি আপাতত হচ্ছে না বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর স্থগিতের পর এই সিরিজটি বাতিলের ঘোষণা আসল। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে অজিদের ওয়ানডে হোম সিরিজটিও বাতিল করা হয়।

মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চলতি বছরের অক্টোবরে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। বিশ্বকাপই বাতিল হয়ে যাওয়ায় সিরিজটির উদ্দেশ্য আর সফল হচ্ছে না। এ ছাড়া অস্ট্রেলিয়ায় আবার নতুন করোনা সংক্রমণ শুরু হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় ক্রিকেট বোর্ডের ঐকমত্যের ভিত্তিতেই ম্যাচগুলো বাতির করা হয়েছে।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিন-তারিখ আবার নির্ধারণ করা হলে সেই অনুযায়ী সিরিজটি অনুষ্ঠিত হবে বলে সি’র বিবৃতিতে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট