,

দুই অধিনায়কের রেকর্ডে ভাগ বসালেন বেয়ারস্টো

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অনুপস্থিত ছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তুললেন। রীতিমতো রেকর্ডের খাতায় নাম লেখালেন।

আইরিশ বোলারদের তুলোধুনো করে মাত্র ৪১ বলে খেলে ৮২ রান করেছেন। এই ৮২ রানের প্রথম অর্ধশতক আসে মাত্র ২১ বলে।

যা ইংল্যান্ডের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড। অর্থাৎ ২১ বলে হাফসেঞ্চুরি করা স্বদেশি অধিনায়ক ইয়ন মরগ্যানের রেকর্ডে ভাগ বসালেন বেয়ারস্টো।

বেয়ারস্টোর এই তাণ্ডবপূর্ণ ইনিংসে ভর করে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতেছে ইংল্যান্ড।

দেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ফিফটি করে অধিনায়ক মরগানের রেকর্ডে ভাগ বসানোর পর জানা গেল, বর্তমান টেস্ট দলের অধিনায়ক জো রুটের একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন বেয়ারস্টো। ইংল্যান্ডের হয়ে দ্রুততম ৩ হাজার ওয়ানডে রানের রেকর্ডও গড়েছেন তিনি। ক্যারিয়ারের ৩ হাজার রান পূরণ করেছেন ৭২ ইনিংস। সমান ৭২ ইনিংস লেগেছিল টেস্ট অধিনায়ক জো রুটেরও।

রোববার সাউদাম্পটনে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

সর্বোচ্চ ৬৮ রান আসে কুর্টিস ক্যাম্পারের ব্যাট থেকে। জবাবে জেসন রয় শূন্য রানে আউট হয়ে গেলেও ওপেনার জনি বেয়ারস্টোর ২টি ছক্কা ও ১৪ বাউন্ডারিতে করেন ৮২ রান।

শেষ দিকে স্যাম বিলিংস ৬১ বলে অপরাজিত ৪৬ এবং ডেভিড উইলি ৪৬ বলে করেন অপরাজিত ৪৭ রানের পর ৩২.৩ ওভারেই ৪ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট