,

ওয়ানডে লিগ: প্রথম ম্যাচে ইংল্যান্ডের দাপুটে জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ডেভিড উইলি এবং স্যাম বিলিংসের নৈপুণ্যে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। আইরিশদের দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটের জয় তুলে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বের আসর ‘বিশ্বকাপ সুপার লিগ’।

সাউদ্যাম্পটনে টসে জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। সিদ্ধান্তটা যে ভুল ছিল না তা প্রমাণ করতে বেশিক্ষণ সময় লাগেনি স্বাগতিক পেসারদের। শুরুতেই পল স্টার্লিংয়ে সাজঘরে ফিরিয়ে শুরুটা করেন উইলি।

বাঁ-হাতি মিডিয়াম পেসার এরপর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। ৮.৪ ওভারে ৩০ রান খরচ করে একাই ৫ উইকেট নিয়ে আইরিশদের ধসিয়ে দেন তিনি। ২টি উইকেট নিয়েছেন সাকিব মাহমুদ।

আয়ারল্যান্ডের হয়ে মাটি কামড়ানো ব্যাটিংয়ে সর্বোচ্চ ৫৯ রান নিয়ে অপরাজিত ছিলেন কার্টিস ক্যাম্পার। তার জন্য এই মিডল-অর্ডার ব্যাটসম্যানকে খেলতে হয়েছে ১১৮ বল। ৪০ রান করেছেন অ্যান্ডি ম্যাকব্রিন। শেষ পযর্ন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছ ৪৪.৪ বলে স্কোরবোর্ডে ১৭২ রান জমা করে অলআউট হয় আইরিশরা।

মামুলি রান তাড়া করতে নেমে মাত্র ২৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে জয় তুলে নেয় ইংল্যান্ড। শুরুতে অবশ্য ইংলিশদের ধাক্কাই দিয়েছিল আয়ারল্যান্ড। দলীয় ১২ রানে ওপেনার জনি বেয়ারস্টো (২) বিদায় নেওয়ার পর বেশিক্ষণ টিকেননি আরেক ওপেনার জেসন রয় (২২)।

জেমস ভিন্স (২৫) ও টম বার্টনও (১১) স্থায়ী হতে পারেননি বেশিক্ষণ। তবে বিলিংস (৬৭) ও মরগানের (৩৬) জুটি আর কোনো সমস্যায় পড়তে দেয়নি ইংল্যান্ডকে। দু’জনের অপরাজিত ৯৬ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।

আইরিশদের হয়ে ৮ ওভারে ৫৬ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ক্রেইগ ইয়ং। ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের উইলি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট