,

হার্দিক পান্ডিয়া বাবা হলেন

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম সন্তানের বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তার স্ত্রী সার্বিয়ার মেয়ে, বলিউড অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ। দুজনের কোলজুড়ে এসেছে ফুটফুতে এক পুত্র সন্তান।

আজ বৃহস্পতিবার পুত্র সন্তানের বাবা হওয়ার কথা নিজেই জানিয়েছেন পান্ডিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমের মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজের পুত্রের একটা ছবি দিয়ে এই সুখবরটি দেন ভক্তদের। মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।

এর আগে মে’র শেষে বাবা হওয়ার কথা জানিয়েছিলেন এই অলরাউন্ডার। পান্ডিয়া তখন বলেছিলেন, ‘নাতাশা ও আমি জীবনে একসঙ্গে চলেছি। এই যাত্রা আরও সুন্দর হতে চলেছে। আমরা দুজনেই এক নতুন জীবন আসার অপেক্ষায় খুবই উচ্ছ্বসিত। আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই।’

চলতি বছরের প্রথম দিন নাতাশাকে নিয়ে ছবি শেয়ার করে বাগদানের কথা জানিয়েছিলেন হার্দিক। নাতাশা তার আঙুলে রিং দেখিয়ে ছবি পোস্ট করেছিলেন। হিন্দি ছবির গানের লাইন তুলে দিয়ে হার্দিক লিখেছেন, ‘আমি তোমার, তুমি আমার জেনো, এটা এখন পুরো ভারত জেনে গেল।’

২৬ বছর বয়সী এই অলরাউন্ডার এখন ইনজুরি সঙ্গে লড়ছেন। ব্যাক ইনজুরির জন্য মিস করেছেন দেশের মাটিতে বাংলাদেশ, উইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। ছিলেন না পরবর্তীতে বিদেশের মাটিতে বিভিন্ন সিরিজেও।

সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে দেশের মাটিতে। ওয়ানডেতে বিশ্বকাপের পর আর দেখা যায়নি তাকে। এবার তাকে দেখা যেতে পারে দুইবাইয়ে অনুষ্ঠেয় আইপিএলে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট