সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী বার্সা প্রেসিডেন্ট

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, কাতালানদের সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি যে নতুন চুক্তি করবে সে বিষয়ে তার ‘সন্দেহ নেই’।

২০২১ সালে কাতালানদের সঙ্গে চুক্তি শেষ হবে ৩৩ বছর বয়সী তারকার।

এরপর মেসি ক্যাম্প ন্যুয়ে থাকবেন নাকি অন্য কোনো ঠিকানায় চলে যাবেন তা নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছে ফুটবল দুনিয়ায়।

চলতি মৌসুমে চির প্রতিদ্বন্দ্বী রিযাল মাদ্রিদের কাছে বার্সা শিরোপা বিসর্জন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মেসি। সেই সঙ্গে আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করার পেছনে আর্জেন্টাইন তারকা ইন্ধন জুগিয়েছিললেন বলে অভিযোগ এনেছিল স্পেনের বিভিন্ন গণমাধ্যম। এমন ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতের রাগবশত মেসি কাতালোনিয়া ছাড়তে পারেন বলেও গুঞ্জন ওঠেছিল।

তবে এসব উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট বার্তোমেউ স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপার্তিভোকে বলেন, ‘মেসি অনেকবার বলেছিল সে এখান থেকে অবসর নিতে চায় এবং আমার কোনো সন্দেহ নেই যে, সে চুক্তি নবায়ন করবে। ’

শিরোপা হারালেও অবশ্য ২০১৯/২০ মৌসুমের লা লিগায় ২৫ গোল নিয়ে গোল্ডেন বুট জিতেছেন মেসি। তখন বার্সা অধিনায়ক জানিয়েছিলেন, ‘অনেককিছু পরিবর্তন হতে পারে’ ক্লাবে।

রিযালের কাছে শিরোপা হারানোয় এখন বার্সা পাখির চোখ করছে চ্যাম্পিয়নস লিগকে। ৮ আগস্ট তারা সেকেন্ড লেগ খেলবে নাপোলির বিপক্ষে। গত ফেব্রুয়ারিতে প্রথম লেগে দু’দলের ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী