,

মিরপুরে মুশফিকের পূর্ণাঙ্গ অনুশীলন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার বলা হয় মুশফিকুর রহিমকে। করোনার সময় যখন ক্রিকেটাররা ঘরে ফিটনেস নিয়ে কাজ করতে ব্যস্ত, সেই সময় মুশফিক সবার আগে ব্যাট হাতে নেমে পড়েন মাঠে।

এর আগে অবশ্য রাজধানীর বেরাইদে অনুশীলন করেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন করেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। এদিন প্রথম গ্লাভস হাতে উইকেটকিপিং অনুশীলন করেছেন তিনি।

এদিন পেসার শফিউল ইসলামের পর অনুশীলন করেন মুশফিক। ব্যাটিং, রানিংয়ের পাশাপাশি কিপিং অনুশীলন করেন তিনি। স্টেডিয়ামে এসেই প্রথমে ইনডোরে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নেন। এরপর বিশ্রাম নিয়ে মিরপুরের মূল মাঠে কিছুক্ষণ রানিং করেন। এরপর আবার বিশ্রাম নিয়ে প্রথমবারের মতো গ্লাভস হাতে নেমে পড়েন মাঠে। বেশ কিছুটা সময় কিপিং করেই অনুশীলন শেষ করেন।

এদিকে করোনা বিরতির পর প্রথমবার বিসিবি’র তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেন এই ডানহাতি পেসার। এর আগে মোহাম্মদপুরের বসিলায় অনুশীলন করেছেন তিনি। ইনজুরির কারণে বারবার দল থেকে ছিটকে যাওয়ায় ফিটনেস নিয়ে এবার বেশ সচেতন তাসকিন।

বিসিবির সূচি অনুযায়ী, সবার শেষে অনুশীলনে আসেন পেসার তাসকিন আহমেদ। নির্ধারিত সময়ের কিছুটা সময় দেরিতে আসেন তিনি। মুশফিক চলে যাওয়ার পর মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে ফিজিওকে সঙ্গে নিয়ে রানিং করেন এই তরুণ ডানহাতি পেসার। কাল আবার অনুশীলন করবেন তিনি।

গত তিন দিন বৃষ্টিতে অনুশীলন করেন ক্রিকেটাররা। তবে অনুশীলনের পঞ্চম দিনে এসে রৌদ্রোজ্জ্বল দিনে পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন সবাই। ১৯ জুলাই অনুশীলনের পরদিন থেকেই বৃষ্টির মধ্যেই অনুশীলন করেছে ক্রিকেটাররা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন করেন চার ক্রিকেটার। সকালে অনুশীলন করেছেন পেসার শফিউল ইসলাম। এদিনই প্রথম গ্লাভস হাতে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। এরপর অনুশীলনে আসেন মোহাম্মদ মিঠুন। আর শেষে প্রথমবারের মতো অনুশীলন করেন পেসার তাসকিন আহমেদ।

এছাড়া ঢাকার বাইরে সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাঈম হাসান ব্যক্তিগতভাবে বিসিবি’র অধীনে অনুশীলন করছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট