,

ওয়াহাব-সরফরাজ-ফাওয়াদ পাকিস্তান টেস্ট দলে

news-image

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের দলের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান। তাতে জায়গা পেয়েছেন তিন অভিজ্ঞ ক্রিকেটার ওয়াহাব রিয়াজ, সরফরাজ আহমেদ ও ফাওয়াদ আলম।

চূড়ান্ত একাদশে জায়গা পেলে ২০১৮ সালের অক্টোবরের পর আবার টেস্ট খেলা হবে ৩৫ বছর বয়সী বাঁহাতি পেসার ওয়াহাবের। আর দেড় বছরের বেশি সময় পর টেস্ট খেলার সুযোগ এসেছে টেস্ট ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব হারানো উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজের।

চূড়ান্ত একাদশে ঠাঁই পেলে ১১ বছর পর সাদা জার্সির ক্রিকেটে ফেরা হবে ফাওয়াদ আলমের। ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান সবশেষ টেস্ট খেলেছেন ২০০৯ সালে। দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ৩৪ বছর বয়সী বাঁহাতি স্পিনার কাশিফ ভাট্টি।

ইংল্যান্ড সফরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টির জন্য প্রাথমিকভাবে ২৯ জনের দল দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার টেস্টের জন্য সংক্ষিপ্ত করে ২০ দলের দল ঘোষণা করা হয়। তবে বাকি ৯ জন দলের সঙ্গেই থাকবেন, টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নেবেন তারা।

আগামী ৫ আগস্ট ম্যানচেস্টারে প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। পরের দুই টেস্ট সাউদাম্পটনে, শুরু হবে ১৩ ও ২১ আগস্ট।

পাকিস্তান টেস্ট স্কোয়াড: আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলী, আসাদ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইমাম উল হক, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নাসিম শাহ, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), শাদাব খান, শাহীন আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট