,

জিম্বাবুয়ের তারকা প্রাইস এখন এসির মিস্ত্রী!

news-image

স্পোর্টস ডেস্ক : একসময় ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। সেসময় প্রায় প্রতি ম্যাচেই টাইগার ব্যাটসম্যানদের ভয়ের কারণ হয়ে উঠতেন এই বাঁহাতি স্পিনার। সেই প্রাইস এখন জীবিকার তাগিদে এসির মিস্ত্রী হিসেবে কাজ করছেন!

২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ২২ রানে প্রাইসের ৪ উইকেট শিকার করা ম্যাচটি অনেকের স্মৃতির পাতায় এখনো অমলিন। তার বোলিংয়ে ভর করে সেই ম্যাচে জিম্বাবুয়ে জয় পায়। এছাড়া রান প্রদানেও অত্যন্ত কিপ্টে ছিলেন তিনি।

জিম্বাবুয়ের হয়ে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি রেইমন্ড প্রাইস। ১৪ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার ঝুলিতে ৮০টি টেস্ট উইকেট। ক্যারিয়ারের সেরা সময়ে একবার শচীন টেন্ডুলকারের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সুযোগ হয়েছিল।

ক্রিকেটবিশ্বের সমীহ আদায় করে নেওয়া সেই জিম্বাবুয়ে স্পিনার এখন একজন এয়ার কন্ডিশন মেকানিক। মানুষের বাড়ি বাড়ি ঘুরে এসি মেশিন সারাই করে বেড়ান একই সিরিজে তিনবার শচীনকে আউট করা জিম্বাবুয়ের সাবেক বাঁহাতি স্পিনার। ২০১৩ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর হারারেতে একটি খেলাধূলার সরঞ্জাম বিক্রির দোকান খুলেছিলেন প্রাইস। কিন্তু শুধুমাত্র সেই দোকান প্রাইসের অন্ন সংস্থান করে উঠতে পারেনি। তাই পরবর্তীতে বাধ্য হয়ে এসি সারাইয়ের কাজে নেমে পড়া। ১৯৯৯ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর ২২টি আন্তর্জাতিক টেস্টে ৮০টি উইকেট রয়েছে প্রাইসের নামের পাশে। এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন পাঁচবার।

জিম্বাবুয়ের জার্সি গায়ে ১০২টি ওয়ানডে ম্যাচে প্রাইসের ঝুলিতে রয়েছে ১০০টি উইকেট। উল্লেখ্য, ২০০২ দেশের মাটিতে প্রাইসের বোলিংয়ে শচীন টেন্ডুলকার এতোটাই মুগ্ধ হয়েছিলেন যে ৯ বছর বাদে আইপিএলে তাকে দলে নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি ভারতীয় ক্রিকেটের মহীরুহ। যদিও একটিমাত্র ম্যাচেই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হয়েছিল চল্লিশোর্ধ্ব সাবেক স্পিনারের।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট