,

বৃষ্টি বাধা ইংল্যান্ডের সিরিজ জয়ের স্বপ্নে

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন পুরোটাই বৃষ্টিতে ভেসে গেছে। আবহাওয়ার পূর্বাভাসে পঞ্চম দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ইংল্যান্ডের সিরিজ জয়ের স্বপ্ন পড়ে গেছে হুমকিতে।

রবিবার তৃতীয় দিন শেষে জয়ের ক্ষণ গুনছিল ইংল্যান্ড। ক্যারিবীয়দের ৩৯৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল স্বাগতিকরা। যা তাড়া করতে নেমে ১০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে অতিথিরা।

শেষ দুই দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের ৩৮৯ রান। পুরো একদিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় এখন দুই দলের হাতেই একদিন করে সময় থাকল।

ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা বেশ কঠিন হলেও অন্তত ড্রর স্বপ্ন তারা দেখতেই পারে এখন। আর ফের বৃষ্টির আনুকূল্য পেলে তো কথাই নেই। ড্র করতে পারলেও উইজডেন ট্রফি ধরে রাখবে ক্যারিবিয়ানরা।

সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্ট ৪ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টেস্ট ১১৩ রানে জিতে সিরিজে সমতা আনে ইংলিশরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট