,

মাঠে ফিরে তাসকিন আনন্দিত

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে গত রবিবার থেকে বেশ ক’জন শীর্ষ ক্রিকেটার দেশের চার ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলন করছেন। বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন শুরু করলেন তাসকিন আহমেদও। করোনার কারণে দীর্ঘ বিরতির পর মাঠে অনুশীলন শুরু করতে পেরে দারুণ উচ্ছ্বসিত ২৫ বছর বয়সী এই পেসার।

ভালোলাগার কথা বলতে গিয়ে তাসকিন এভাবে বললেন, ‘অনেক ভালো লাগছে। কারণ, এতদিন পরে স্টেডিয়ামে ঢুকতে পারলাম। রানিং করে অবশ্যই ভালো লাগছে কিন্তু এর চেয়েও বেশি ভালো লাগছে স্টেডিয়ামে ঢুকতে পেরেছি বলে।’

অনেক দিন পর ড্রেসিং রুমে ঢোকা নিয়ে বলছিলেন, ‘ড্রেসিং রুমে এতদিন পর ঢোকা… আসলেই অন্যরকম ভালো লাগা কাজ করছে।’

করোনার এই সময়ে অন্যদের মতো তাসকিনও বাসায় যতটা সম্ভব ফিটনেস নিয়ে কাজ করে গেছেন। যে প্রসঙ্গে বলছিলেন, ‘বাসায় থেকে যতটুকু পেরেছি অনুশীলন করেছি। কিন্তু মিরপুরে স্টেডিয়ামে আসার সুযোগ হয়নি। আজকে যখন প্রায় ৫ মাস পর মিরপুর স্টেডিয়ামে ঢুকলাম। খুব স্বস্তি লাগছে।’

খেলাবিহীন সময়টা খেলোয়াড় হিসেবে তাসকিনের কাছে দম বন্ধ করার মতো মনে হচ্ছে। তাই বললেন যত দ্রুত সম্ভব খেলায় ফিরতে চান, ‘আমার কাজই খেলাধুলা, কিন্তু আমি খেলতে পারছি না। অনেকেরই নিজেদের চাকরি শুরু হয়েছে, বিভিন্ন কাজ শুরু হয়েছে কিন্তু আমার খেলাই বন্ধ। অবশ্যই খারাপ লাগছে। যত দ্রুত খেলায় ফেরা যায় আর দেশে পরিস্থিতিও যেন ভালো হয় সেই কামনা করছি।’

তাসকিন কৃতজ্ঞতা জানিয়েছেন বিসিবির প্রতিও, ‘অনুশীলনের সুযোগ করে দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ দিতেই হয়। এর বাইরে ব্যক্তিগতভাবে বাসায় ফিটনেস নিয়ে কাজ করার জন্য যে যেমন চেয়েছে সাইকেল, ওয়েট সরঞ্জাম তাদের বাসায় পাঠানো হয়েছে। এটার জন্যও অসংখ্য ধন্যবাদ।’

যোগ করে বলেন, ‘বিসিবি তাদের তরফ থেকে যতটুকু পারছে করছে। এখন শুধু আমাদের সাবধানতা মেনে চলা দরকার। আমি নিশ্চিত সবাই এটা করছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট