,

সাকিবের বাবা করোনায় আক্রান্ত

news-image

স্পোর্টম ডেস্ক : মহামারী করোনা ভাইরাস হানা দিয়েছে এবার সাকিব আল হাসানের পরিবারে। আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা। রোববার তার পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

জানা যায়, শনিবার জ্বর অনুভূত হলে সতর্কতা হিসেবে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন মাসরুর রেজা। করোনা পজিটিভ জানতে পেরেই তিনি হোম কোয়ারেন্টাইনে চলে যান, শক্তিশালী কোনো উপসর্গ না থাকায় আপাতত বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাকিবের মামাতো ভাই সোহান বলেন, ‘মামা তো ব্যাংকে চাকরি করেন। উনার আগেই ব্যাংকের ৬-৭ জন কর্মকর্তা আক্রান্ত হয়েছিলেন। এতদিন মামা আক্রান্ত হননি। এখন উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করে ফলাফলে জানা যায় তারও করোনা হয়েছে। আজকে মামার পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। মামীরও নমুনা টেস্ট করিয়েছি, কাল বা পরশু ফলাফল হাতে পাব।’

প্রসঙ্গত, সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল কৃষি ব্যংক মাগুরা প্রধান শাখার একজন কর্মকর্তা। করোনা সংক্রমণের মাঝেও নিয়মিত পেশাগত দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার ক্রিকেটার সাকিব আল হাসানের বাবাসহ মোট ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মাগুরায় মোট ৩০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ১৬০ জন, হোম আইসোলেশনে আছেন ১২০ জন, হাসপাতালে ভর্তি ৮ জন, উন্নত চিকিৎসার জন্য অনত্র গেছেন ১২ জন, মারা গেছেন ৭ জন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট