সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কঠিন মনে হচ্ছে ব্যাটিং-রানিং, অনুশীলনের পর মিথুন

news-image

স্পোর্টস ডেস্ক : একযোগে চার শহরে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন। মার্চের শেষ দিকে অনুশীলন বন্ধ হওয়ার পর অবশেষে মাঠে নেমেছেন ক্রিকেটাররা। দীর্ঘ দিন পর অনুশীলন করতে নেমে ব্যাটিং-রানিং কঠিন মনে হচ্ছে মোহাম্মদ মিথুনের কাছে।

আজ রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিথুন এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‌‘আমরা দীর্ঘ ৪ মাস পর আজ মাঠে ফিরেছি। ব্যাটিং-রানিং সব কিছুই একটু কঠিন মনে হচ্ছে। এতদিন সব ইন্ডোরে করেছি, এখন বাইরে। একটু সময় লাগবে। আশা করছি, যতদিন যাবে সব কিছুই আগের মতো ফিরে পাব।’

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। নভেল করোনাভাইরাসের মহামারির কারণে মার্চের শেষ থেকেই দেশের অন্যান্য ক্রীড়ার মতো ক্রিকেটের যাবতীয় কার্যক্রমও বন্ধ ছিল।

আজ থেকে ঢাকাসহ একযোগে চার শহরে শুরু হবে টাইগারদের অনুশীলন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল শনিবার বিকেলে অনুশীলের প্রক্রিয়াসহ সূচি প্রকাশ করে। তবে শুধু ঢাকাতেই ব্যাটিং-বোলিং অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। বাকি শহরগুলোতে শুধু রানিং ও জিম করতে হবে।

ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ও একাডেমিতে অনুশীলন শুরু করেন চার ক্রিকেটার- মুশফিকুর রহীম, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস ও শফিউল ইসলাম। তারা পর্যায়ক্রমে রানিং-জিম সেশন করে ব্যাটিং-বোলিং অনুশীলনও করবেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন খালেদ আহেমদ ও নাসুম আহমেদ। খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করেন মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র নাঈম হাসানই অনুশীলন শুরু করেন। সিলেট, খুলনা ও চট্টগ্রামে ক্রিকেটারদের শুধু রানিং ও জিম সেশনের অনুমতি দিয়েছে বিসিবি।

আজ থেকে শুরু হয়ে এই অনুশীলন চলবে ২৬ জুলাই পর্যন্ত। মাঝে একদিন শুক্রবার বিরতি রয়েছে। ঢাকায় প্রতিদিন ৯টা থেকে শুরু হয়ে ১২টা ৪০ পর্যন্ত অনুশীলন চলবে। সিলেট ৯টা থেকে ১২টা, খুলনায় ৯টা থেকে ১১টা ৩০ ও চট্টগ্রামে ১০টা ৩০ থেকে ১১টা ৩০ পর্যন্ত অনুশীলন চলবে।

করোনাকালে ক্রিকেট ফেরানোর জন্য বদ্ধপরিকর বিসিবি গণমাধ্যমের জন্যও কঠোর নিয়মকানুন বেঁধে দিয়েছে। সাংবাদিকরা দূর থেকে শুধু ফুটেজ ও ছবি নিতে পারবেন। অনুশীলনের আগে কিংবা পরে কোনো ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া যাবে না। এ ছাড়া মাঠে ঢুকতেই তাপমাত্রা পরীক্ষা ও হাত ধুয়ে সুরক্ষিত হয়ে প্রবেশ করতে হবে। সাংবাদিকদের নিরাপদ দূরত্বে অবস্থান করার জন্যও অনুরোধ জানিয়েছে বিসিবি।

এই মহামারির মধ্যেই ইংল্যান্ডই প্রথম ক্রিকেট চালু নিয়ে তোড়জোড় শুরু করে। তারা সফলও হয়েছে। কোনো ধরনের সমস্যা ছাড়া জৈব সুরক্ষিত পরিবেশে গত ৮ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্টও খেলে ফেলেছে দেশটি। এখন চলছে দ্বিতীয় টেস্ট। এর মধ্যেই পাকিস্তান দল অবস্থান করছে ইংল্যান্ডে। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে পাক ক্রিকেটাররা অনুশীলনও শুরু করে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী