সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্চার জরিমানা দিয়ে পার পেলেন

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দলে নাম ছিল তার। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরুর দিন জানা গেল বাদ দেওয়া হয়েছে জোফরা আর্চারকে। করোনাভাইরাস প্রটোকল ভাঙার শাস্তিতে অল্পতেই পার পাচ্ছেন তারকা এই পেসার। জরিমানা করার পাশাপাশি লিখিতভাবে সতর্ক করা হয়েছে তাকে। তাই সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলতে কোনো বাধা নেই তার।

‘বায়ো সিকিওর বাবল’- এর নিয়ম ভঙ্গের পর পাঁচ দিনের জন্য কোয়ারেন্টাইনে আছেন আর্চার। এরপর দুবার করোনার নমুনা টেস্ট হবে তার। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে ২১ জুলাই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

প্রথম টেস্টের ভেন্যু সাউদাম্পটন থেকে দ্বিতীয় টেস্টের জন্য ম্যানচেস্টার আসার পথে ব্রাইটনে নিজের বাসায় ঘণ্টাখানেক সময় কাটিয়ে সিরিজ সংশ্লিষ্ট সবাইকেই ঝুঁকিতে ফেলেন আর্চার। আর এ কারণেই গত বৃহস্পতিবার শুরু হওয়া দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয় তাকে।

শনিবার ইংলিশ ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, “জোফরা আর্চারকে আনুষ্ঠানিকভাবে লিখিত হুঁশিয়ারি দেওয়ার সঙ্গে অপ্রকাশ্য অঙ্কের জরিমানা করা হয়েছে। ১৩ জুলাই সোমবার দলের জীবাণু সুরক্ষামূলক বিধিমালা ভঙ্গ করে অনুমোদিতভাবে হোভে তার বাড়িতে যাওয়ার কথা স্বীকার করেছেন তিনি।”

নিয়মভঙ্গ নিয়ে আর্চার নিজেও ক্ষমা চেয়েছিলেন- “যা করেছি তাতে আমি খুবই দুঃখিত। আমি শুধু নিজেকে না, পুরো দলকে বিপদে ফেলেছি। আমার ভুলের সব দায়ভার স্বীকার করছি। যারা বায়ো সিকিউর আবহে আছেন, সবার কাছে ক্ষমা চাইছি।”

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় টেস্ট পড়েছে বৃষ্টির কবলে। ম্যানচেস্টারে ৯ উইকেটে ৪৬৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে ১ উইকেটে ৩২ রান নিয়ে শনিবার বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষ করেছে ক্যারিবীয় দল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী