,

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন বৃষ্টিতে পণ্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন পুরোটাই বৃষ্টিতে ভেসে গেছে। শনিবার একটি বলও খেলা হতে পারেনি। তাতে স্বাগতিকদের সিরিজে সমতা ফেরানোর কাজটা কঠিন হয়ে গেল বলা চলে।

সাউদাম্পটন টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে ক্যারিবীয়রা। তবে ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন ইংল্যান্ড দাপট দেখিয়েছে। তাতে সিরিজে সমতা আনার স্বপ্নই দেখছিল ইংলিশ ভক্তরা।

কিন্তু তৃতীয় দিনে একটি বলও খেলা না হওয়ায় এখন ইংল্যান্ডকে কঠিনেরে জয় করতে হবে। ম্যাচ জিততে হলে বাকি দুই দিনে তাদের নিতে হবে ক্যারিবীয়দের ১৯ উইকেট।

আগের দিন ৯ উইকেটে ৪৬৯ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। শেষ বিকেলে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে ৩২ রান তুলে দিন শেষ করেছিল।

এদিন ওল্ড ট্র্যাফোর্ডে সকাল থেকেই ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পরে তা টানা বর্ষণে রূপ নেয়। ফলে খেলা শুরু হতে পারেনি নির্ধারিত সময় পেরিয়ে গেলেও। লম্বা সময় অপেক্ষার পর স্থানীয় সময় বিকেল ৪টার পর দুই আম্পায়ার দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট