,

অনুশীলনে নামছে মুশফিকরা

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে সীমিত পরিসরে মাঠে ফিরছেন টাইগার ক্রিকেটাররা। শুরুতে অবশ্য ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করবেন মুশফিক-ইমরুলরা। বিসিবি দেশের চারটি ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিলেও স্বাস্থ্য সতর্কতার বিষয়টি নিজেদেরই দেখতে বলেছে।

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ থাকার পর রোববার থেকে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীনের জন্য খুলে দেওয়া হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম। বিসিবির কাছে আবেদনের প্রেক্ষিতে আপাতত সাতদিন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মেহেদী হাসান, নুরুল হাসান ও নাঈম হাসান অনুশীলন করবেন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

মিরপুরে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম অনুশীলন করবেন। সকাল ৯টা থেকে অনুশীলন করবেন মিঠুন। আর মুশফিক শুরু করবেন ১০টা থেকে। তারা দুজনই রানিং, জিম এবং ব্যাটিং অনুশীলন করবেন। আর শফিউল শুধুমাত্র রানিং করবেন ৯টা থেকে।

ঢাকার বাইরে সিলেটে সৈয়দ খালেদ ও নাসুম আহমেদ, খুলনাতে মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান এবং চট্টগ্রামে নাঈম হাসান অনুশীলন করবেন। তবে তাদের শুধু ফিটনেস নিয়ে কাজ করতে বলা হয়েছে। করোনা বিরতির পর অনুশীলনের জন্য বিসিবি সব ধরনের পরিকল্পনা আগেই করে রেখেছিল এবং সেই অনুযায়ী দেশের প্রধান স্টেডিয়াম গুলো জীবাণুমুক্ত করে প্রস্তুত করে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট