,

পাঁচ বছর পর রিয়ালে ফিরছেন ক্যাসিয়াস

news-image

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ছাড়ার পাঁচ বছর পর আবার নিজের প্রিয় ক্লাবটিতে ফিরে আসছেন ইকের ক্যাসিয়াস। তবে কিংবদন্তি এই গোলরক্ষক খেলোয়াড়ের ভূমিকায় নয়, ফিরছেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপদেষ্টা হিসেবে।

৩৯ বছর বয়সী ক্যাসিয়াসের খেলোয়াড় জীবনের অধিকাংশ সময় কেটেছে রিয়ালেই। ক্লাবটির তৃতীয় সারি ও দ্বিতীয় সারির দলের হয়ে খেলার পর ১৯৯৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত খেলেন মূল দলের হয়ে। ওই বছর মাদ্রিদ ছাড়ার আগে পাঁচবার লা লিগা ও তিনবার চ্যাম্পিয়নস লিগসহ জেতেন অসংখ্য শিরোপা।

রিয়াল ছেড়ে পর্তুগালের ক্লাব পর্তোর হয়ে নাম লেখান ক্যাসিয়াস। গত বছর হার্ট-অ্যাটাকে আক্রান্ত হলে চিকিৎসক তাকে খেলা ছাড়ার পরামর্শ দেন। তাই স্প্যানিশ কিংবদন্তি ফুটবলারের অবসর এখন মাত্র সময়ের ব্যাপার। ফুটবল খেলাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এরপরই আবার রিয়ালে চলে আসবেন ক্যাসিয়াস। ক্লাব সভাপতি পেরেজের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। ক্যাসিয়াস পেরেজের খুব কাছের একজন মানুষ হিসেবে পরিচিত।

পেরেজ নিজেই চান, ক্যাসিয়াস তার সঙ্গে ঘনিষ্ট হয়ে কাজ করুক। সাবেক তারকা জিনেদিন জিদান যেমন অবসর নেওয়ার পর যেই ভূমিকায় বার্নাব্যুতে ফিরেছিলেন, ক্যাসিয়াসকেও সেভাবে চায় রিয়াল। স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরোপ জেতা এই খেলোয়াড়কে পরবর্তী জিদান বানাতে চায় ক্লাবটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট