,

চট্টগ্রামে নির্বাচন ৫ আগস্টের মধ্যে সম্ভব নয় : ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া এবং পাহাড় ধসের কারণে ৫ আগস্টের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৪ জুলাই) ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ কথা জানানো হয়। পরিপত্রে উল্লেখ করা হয়, ‘করোনার প্রদুর্ভাব অব্যাহত থাকায় স্বাস্থ্যবিধি মেনে এবং অতিবৃষ্টি ও পাহাড় ধসের আশংকা বিবেচনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদকালের মধ্যে অর্থাৎ ৫ আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব হবে না মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।’

গত ২৯ মার্চ চট্টগ্রামের পাশাপাশি বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপনির্বাচনও হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে এসব নির্বাচন স্থগিত করে ইসি। তবে আজ (১৪ জুলাই) করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যেই বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সিটির মেয়াদ শেষ হবে আগামী ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি