,

প্রেম কখন পেশা হয়ে গেছে শাহরুখ খান বুঝতেই পারেননি

news-image

বিনোদন ডেস্ক : দেখতে দেখতে ২৮শে পা। লোকাল ট্রেনের ধাক্কা খেতে খেতে ‘মান্নাত’-এর বিলাসবহুল জীবন…মুখের কথা নয়! কোনো বাবা-দাদা ছিল না বলিউডে, থাকার মধ্যে অভিনয়ের প্রতি ভালোবাসা, আবেগ আর মনের জোর। আর তাতেই ভর দিয়ে বলিউডে ২৮টা বছর দাপিয়ে বেড়ালেন শাহরুখ খান।

১৯৯২-এর ২৬ জুন মুক্তি পেল শাহরুখের ডেবিউ ছবি ‘দিওয়ানা’। ছিল না সিক্স প্যাক, নায়কসুলভ লুকস। এ দিকে সেই ছবিতেই সহ-অভিনেতা ঋষি কাপুর, দিব্যা ভারতী। চ্যালেঞ্জটা সাহস করে নিয়েই ফেললেন এসআরকে। এরপর একে একে ‘বাজিগর’, ‘ডর’… আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বলিউড পেয়ে গেল তার ‘বাদশাহ’-কে। সে সময় বলিউডের কাপুর, খানদের রমরমার বাজারে দিল্লির এক সাধারণ ছেলেকে কীভাবে যেন ভালোবেসে ফেলল আম দর্শক।

বাকিটা ইতিহাস। আজ তিনি ‘কিং খান’। তবু এই স্বজনপোষণ, ফেবারিটিজমের বাজারে শাহরুখ হাতড়াচ্ছেন স্মৃতির পাতা। টুইটারে তিনি লিখেছেন, ‘জানি না কীভাবে আমার প্রেম ধীরে ধীরে আমার প্রয়োজনে পরিণত হলো এবং সেখান থেকে হঠাৎ করেই পেশায় বদলে গেল, বুঝতেই পারলাম না। ২৮টা বছর… স্টিল কাউন্টিং।’

সুশান্তের মৃত্যুর পর থেকেই যে বিতর্ক শুরু হয়েছে, তার আঁচ এসে পৌঁছেছে শাহরুখের গায়েও। সুশান্তের সঙ্গে তার এক পুরনো ভিডিও নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। তবু এ সবের মাঝেই শাহরুখের ‘ফিরে দেখা মুহূর্ত’ খানিক হলেও আবেগে ভাসিয়েছে ফ্যানেদের। তারও কি আজ বড় বেশি মনে পড়ছে ‘ফৌজি’ দিনের কথা?

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি