,

শীর্ষ ১৭ দেশের মধ্যে সবচেয়ে কম টেস্ট বাংলাদেশে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্তের হিসাবে বাংলাদেশের অবস্থান এখন ১৭তম। আর এই ১৭ দেশের মধ্যে প্রতি ১০ লাখে সবচেয়ে কম নমুনা পরীক্ষা হয়েছে বাংলাদেশে।

রবিবার ‘টেস্ট কোন দেশে আসলে কেমন হচ্ছে’ শিরোনামে লাইভ প্রতিবেদনে বিবিসি বাংলা এ কথা জানিয়েছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে টেস্ট করা হয়েছে এখন পর্যন্ত ৩ কোটি ২ লাখ মানুষের। প্রতি ১০ লাখে প্রায় ১ লাখ মানুষের টেস্ট করা হয়েছে দেশটিতে।

ব্রাজিলে প্রায় ১০ ভাগের এক ভাগ টেস্ট করা হয়েছে। প্রতি ১০ লাখে ১৩ হাজার ৭৬৬ জনকে টেস্ট করা হয়েছে।

তবে এদিক থেকে এগিয়ে আছে রাশিয়া। প্রতি ১০ লাখে টেস্ট করা হয়েছে ১ লাখ ২৮ লাখের বেশি। যুক্তরাজ্যও প্রতি ১০ লাখে ১ লাখ ৩০ হাজারের বেশি টেস্ট করেছে।

ভারতে যদিও ৮২ লাখের বেশি টেস্ট করা হয়েছে, তবুও দেশটিতে প্রতি ১০ লাখে টেস্টের সংখ্যা ৫ হাজারের কিছু বেশি।

প্রথম যে ১৭টি দেশ আছে সংক্রমণের দিক থেকে, তাদের মধ্যে বাংলাদেশ ১৭ নম্বরে। এই ১৭টি দেশের মধ্যে প্রতি ১০ লাখে সবচেয়ে কম টেস্ট হয়েছে বাংলাদেশেই।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার দুপুরে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এ পর্যন্ত মোট ৭ লাখ ১২ হাজার ৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৭৮ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য