,

দেশে বৃষ্টি-বজ্রপাত হতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কিছু এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিসহ সব বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস ও ভারি বর্ষণের সতর্কবার্তায় অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এর আগে শনিবার বিকেলে দেওয়া অতি ভারি বর্ষণের সতর্কবার্তায় বলা হয়, মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

রোববার সকাল ৬টা নাগাদ পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর হাতিয়ায়। ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি