,

রংপুরে লক্ষাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করবে ছাত্রলীগ

news-image

রংপুর ব্যুরো : ‘সবুজ পৃথিবী, সবুজে বাঁচি’স্লোগানে রংপুর জেলায় লক্ষাধিক গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম শুরু করেছে ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশবান্ধব এই কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।

শনিবার সকালে রংপুর জেলার মিঠাপুকুর ডিগ্রী কলেজ, শঠিবাড়ী ডিগ্রী কলেজ ও জায়গীর স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে তিন সহস্রাধিক চারা রোপণ করা হয়।এসময় জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, গাছের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। মানুষ মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু গাছগাছালি প্রকৃতি আমাদের ক্ষতি করে না। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ে দেশের মানুষকে আগলে রাখে প্রকৃতি। বেশি বেশি করে বৃক্ষ রোপন করে সবুজ শ্যামলময় বাংলাদেশ গড়তে হবে।

রংপুর জেলার আট উপজেলায় এক লক্ষাধিক গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ। চলমান কার্যক্রমের অংশ হিসেবে মিঠাপুকুরে চারা রোপণ ও বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাব্বি হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকসহ মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

গাছের চারা রোপণ শেষে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি