রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের একদিনে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণে আগের রেকর্ড ছাপিয়ে যাওয়ার ধারাবাহিকতা অব্যাহত আছে।

শুক্রবার নতুন ৪৫ হাজার ২৪২ জনের সংক্রমণ ধরা পড়েছে; দেশটিতে মহামারী শুরুর পর এটি একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের নয়া রেকর্ড বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই নিয়ে পরপর তিন দিন দেশটিতে দৈনিক হিসাবে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হল। এতে দেশটিতে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ আসা মানুষের সংখ্যা অন্ততপক্ষে ২৪ লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে এক লাখ ২৫ হাজার।

এর আগে বুধবার শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ছিল ৩৬ হাজার ৮৮০ জন। এরপর বৃহস্পতিবার আগের দিনের সংখ্যা ছাপিয়ে নতুন আরও ৪০ হাজার জনের সংক্রমণ ধরা পড়ে, শুক্রবার নতুন শনাক্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়ায়।
এর আগে শুধু ২৪ এপ্রিল একদিনে শনাক্ত নতুন আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার পেরিয়েছিল।

শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র বিশ্বের র্শীর্ষে আছে। করোনাভাইরাসে বিশ্বের মোট আক্রান্ত ও মৃতের এক-চতুর্থাংশই যুক্তরাষ্ট্রের।

দেশটির বেশ কয়েকটি রাজ্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার পর থেকে নতুন সংক্রমণের কেন্দ্র হয়ে উঠেছে। সংক্রমণ বাড়তে থাকায় টেক্সাস, ফ্লোরিডা ও অ্যারিজোনা বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা থেকে সরে এসেছে।

অ্যারিজোনা করোনাভাইরাস সংকটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। রোগ বিশেষজ্ঞরা বলছেন, এ রাজ্যে মহামারী নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

এর পাশাপাশি যে রাজ্যগুলোতে নতুন করে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়া, অ্যালাবামা, জর্জিয়া, মিসিসিপি, মিজৌরি, নেভাডা, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, আইডাহো, টেনেসি এবং ওয়াইওমিং উল্লেখযোগ্য।

দেশটির এক-তৃতীয়াংশ রাজ্যে শনাক্ত রোগীর ঊর্ধ্বগতি দেখে উদ্বিগ্ন মার্কিন শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি যুক্তরাষ্ট্র নতুন করোনাভাইরাস নিয়ে ‘গুরুতর সমস্যায়’ পড়েছে বলে মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা এখন বলছেন, দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের ১০ গুণ পর্যন্ত হতে পারে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু