,

সরকারের কর্মকর্তা ও পরামর্শকের বিরুদ্ধে এফবিসিসিআই সভাপতির তদন্ত দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম সরকারের কিছু কর্মকর্তা ও পরামর্শকের বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন। তার অভিযোগ, এসব কর্মকর্তা ও পরামর্শক সরকারের কাছ থেকে টাকা নিলেও সমন্বিত ও স্বয়ংক্রিয় কর ব্যবস্থা নিশ্চিত করতে পারেননি, অথবা করেননি। কর হার কমিয়ে আওতাও বাড়ানো হয়নি। বরং এখন নতুন নতুন জটিলতার সৃষ্টি করা হচ্ছে।

শনিবার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ ফাহিম এ অভিযোগ করেন।

তিনি বলেন, এক শতাংশের জন্য বাংলাদেশের ৯৯ শতাংশ মানুষের ভুক্তভোগী হওয়া উচিত নয়।

শেখ ফাহিম বলেন, এ ধরনের আরও ধারা আছে যেগুলো প্রক্রিয়াকে জটিল করবে। স্বচ্ছতা ব্যাহত করবে। দুর্নীতিকে প্রশ্রয় দেবে। এটি স্বয়ংক্রিয় কাস্টমস, কর-ভ্যাট নীতির পরিপন্থী, যা বাস্তবায়নের জন্য টাকা বাংলাদেশ ইতিমধ্যে দিয়েছে।

শেখ ফাহিম বলেন, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাট আইন দুই বছরের জন্য স্থগিত করেছিলেন। যাতে এ সময়ে আইনটি রাজস্ব ও ব্যবসাবান্ধব করা যায়। কিন্তু এ সময়ে কর্মকর্তারা কোনো কাজ করেনি। এখনো তাদের অনেকের চাকরি আছে এবং একই প্রকল্প বাস্তবায়নে পুরোনো ব্যর্থ পরামর্শকেরা আবারও যোগ দিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

এফবিসিসিআই সংবাদ সম্মেলনটি আয়োজন করে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তাদের সংশোধনী প্রস্তাব জানানোর জন্য। এ ছাড়া বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও প্রণোদনা প্যাকেজও আলোচনায় আসে।

এফবিসিসিআই সভাপতি শেখ ফাহিম বলেন, ‘এটি একটি মানবিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর বাজেট।’

তিনি প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কিছু কিছু ব্যাংক সহায়তা করছে না বলে অভিযোগ করেন। তিনি প্রস্তাব দেন, যারা সহায়তা করবে না, তাদের কাছ থেকে সরকারি অর্থ তুলে নিয়ে সহায়তাকারী ব্যাংককে দিতে হবে। আর সহায়তাকারী ব্যাংকগুলোকে আগামী বছরের জন্য ১ শতাংশ করপোরেট করে ছাড় দেওয়ার পরামর্শও দেন তিনি।

লিখিত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘প্রণোদনার বিষয়ে একটি শ্রেণি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। মানুষের পাশে দাঁড়ানোর বাধা সৃষ্টিকারক ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে শাস্তিমূলক ব্যবস্থার বিধান নিশ্চয়ই আছে।’

এফবিসিসিআই সভাপতি ব্যাংকের যেকোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকারের কথা বলেন। এর আগে ব্যাংকের তারল্য সমস্যা ও অন্যান্য বিষয় সমাধানে এফবিসিসিআইয়ের নেওয়া উদ্যোগগুলোর কথা তুলে ধরেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি