,

ছয়শ’র বেশি ব্যাংকার করোনায় আক্রান্ত

news-image

নিউজ ডেস্ক : ব্যাংকারদের মধ্যে প্রতিদিনই করোনা (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শনিবার পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে ৬ শতাধিক ব্যাংকার সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ২৮ জন ব্যাংকার। এছাড়া উপসর্গ দেখা দিয়েছে সহস্রাধিক কর্মকর্তার মধ্যে।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যাংকারদের মধ্যে রয়েছেন- সোনালী ব্যাংকের ৮ জন, রুপালী ব্যাংকের ২ জন, দি সিটি ব্যাংকের ৩ জন, এনসিসি ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার ১ জন, উত্তরা ব্যাংকের শান্তিনগর শাখার ১ জন, জনতা ব্যাংকের ৩ জন, ন্যাশনাল ব্যাংকের ১ জন, অগ্রণী ব্যাংকের ৩ জন ও ডাচ-বাংলা ব্যাংকের ২ জন বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন। কেন্দ্রীয় ব্যাংকের ২ জন, এবং এক্সিম ব্যাংকের একজন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরো মারা গেছেন দেশের অন্যতম শিল্পপতি এস আলম গ্রুপ ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদ আলম ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। এরমধ্যে শুধু রাষ্ট্রায়ত্ত চার (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) ব্যাংকেই প্রায় ৩০০ কর্মকর্তার শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

এছাড়া উপসর্গ নিয়ে ছুটিতে গেছেন ৫ শতাধিক কর্মকর্তা। এরই মধ্যে মারা গেছেন ১৬ জন।

করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক। এ ব্যাংটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও বেশি। ব্যাংকটিতে এখন পর্যন্ত প্রায় ১৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮জন কর্মকর্তা মারা গেছেন। অন্তত ২০০ জন কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় ছুটিতে আছেন বলে জানান সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান।

করোনায় অগ্রণী ব্যাংকের এই পর্যন্ত ২ কর্মকর্তা মারা গেছেন জানিয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (সিইও) শামস্ উল ইসলাম বলেন, চলমান পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। এ পর্যন্ত প্রায় ৬০ জনের মত কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছে। এ মাহামারীতে একজন পরিচালকসহ মোট তিন কর্মকর্তা মারা গেছেন।

এদিকে করোনায় বেসরকরি ব্যাংকগুলোর মধ্যে সবচেযে বেশি আক্রান্ত ইসলামী ব্যাংকে। এই ব্যাংকটিতে আক্রান্ত হয়েছেন ১০০ জন। মৃত্যুর সংখ্যা বেশি সিটি ব্যাংকে। এই ব্যাংকটিতে তিনজন মারা গেছেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকেও শতাধিক কর্মকর্তা ভাইরাসে আক্রান্ত। মারা গেছেন দুই জন। সবশেষ ২৬শে জুন বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজেমী মৃত্যুবরণ করেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা