,

ময়লার গাড়ি থেকে চাঁদাবাজি, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ২

news-image

সাভার প্রতিনিধি : ময়লার গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ২
যুবলীগের সভাপতি আলমগীর (বাঁয়ে) ও স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. উজ্জ্বল (ডানে)। (সংগৃহীত ছবি)

সাভারের আশুলিয়ায় ময়লার গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে এক স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আকবর আলী নামে এক ব্যবসায়ী।

শুক্রবার রাত সাড়ে ১১টায় আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে অভিযুক্ত ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. উজ্জ্বল ও ধামসোনা ইউপি ওয়ার্ড যুবলীগের সভাপতি আলমগীর কবিরকে গ্রেফতার করা হয়।

এর আগে সন্ধ্যায় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধরের শিকার ওই ময়লা ব্যবসায়ী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ময়লা ব্যবসায়ী আকবর আলীর কাছে গত তিন মাস যাবৎ মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল ভাদাইল এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ উজ্জ্বল।

অন্যথায় ভাদাইল এলাকায় ব্যবসা পরিচালনা করতে পারবে না বলেও ওই ব্যবসায়ীকে হুমকি দেয়া হয়। পরে শুক্রবার বিকালে ব্যবসায়ী আকবর আলীকে ভাদাইল এলাকার নিজ কার্যালয়ে ডেকে নেন স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল ও তার লোকজন। এসময় ওই ব্যবসায়ী দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে উজ্জ্বল ও তার সঙ্গীরা তাকে মারধর করেন। পরে ভুক্তভোগী ব্যবসায়ী সন্ধ্যায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে রাতে ভাদাইল এলাকা থেকে উজ্জ্বল ও আলমগীরকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, চাঁদাবাজির অভিযোগে আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, গ্রেফতার ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ উজ্জ্বলের বিরুদ্ধে দখলবাজী, চাঁদাবাজী ও অবৈধ গ্যাস সংযোগ প্রদানসহ একাধিক মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি