,

১৫ জুলাই পর্যন্ত ভারতে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১৫ জুলাই পর্যন্ত ভারতে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে এই কথা জানানো হয়।

তবে আরও স্পষ্ট করে জানানো হয়েছে, এর প্রভাব পড়বে না কার্গো বা অন্যান্য বিমানের উপর যাদের ডিজিসিএ অনুমোদন রয়েছে।

ভারতের করোনার আক্রান্ত বাড়ার বিষয়টি মাথায় রেখেই আপাতত আন্তর্জাতিক বিমান পরিষেবা সচল না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডিজিসিএ। ২৫ মে থেকে দেশের অভ্যন্তরে বিমান পরিষেবা সচল হয়েছে। তবে “বন্দে ভারত” মিশনের অন্তর্গত বিশেষ বিমান চলবে। তার মাধ্যমে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে।
কয়েকদিন আগে বেসামরিক বিমানমন্ত্রী হরদিপ সিং পুরী জানিয়েছিলেন, সরকার বিমান পরিষেবা চালু করবে। কিন্তু টুইট করে বেসামরিক বিমানমন্ত্রী জানিয়েছেন, গন্তব্য দেশগুলোকে বিমান অবতরণের অনুমতি দিতে হবে।

তিনি আরও বলেন, বিমান পরিষেবার উচ্চ চাহিদার জন্য আমি পর্যালোচনা করে দেখেছি বিশ্বে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়।

বেশিরভাগ দেশই ১০ শতাংশের কম আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক করতে পেরেছে এবং তারা শুধুমাত্র নিজের দেশের নাগরিককেই ঘরে ফেরাচ্ছে। কয়েকটি দেশ অবতরণের অনুমতি দিলেও আইসোলেশনে কড়া বিধিনিষেধ কায়েম করেছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি