,

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভুল করেছে: সুইডেন

news-image

অনলাইন ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে সুইডেনসহ ইউরোপীয় দেশগুলো ঝুঁকিতে রয়েছে-বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন সতর্কতার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন সুইডিশ মহামারী বিশেষজ্ঞ অ্যান্ড্রাস টগনেল।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছিল বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এর মধ্যে জাতিসংঘভুক্ত ইউরোপীয় ইউনিয়নের ১১টি দেশ রয়েছে।

এদিকে ড. টেগনল সুইডিশ টিভিকে বলেন, এটি ছিল সম্পূর্ণ ভূল তথ্য। সুইডেনে করোনা বৃদ্ধি পাচ্ছিল, এর কারণ টেস্ট বৃদ্ধি করা হয়েছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, ইইউ সদস্যভুক্ত দেশ সুইডেনে গত ১৪ দিনে লাখে ১৫৫ জন শনাক্ত দেখা যাচ্ছে। যা আমেরিকা ছাড়া ইউরোপ অঞ্চলের অন্য দেশগুলোর চেয়ে বেশি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক পরিচালক হ্যানস হ্যারি ক্লুজ বলেন, সুইডেনসহ ১১টি দেশে পুনরায় সংক্রমণ বাড়ছে।

সুইডেন ছাড়া এই অঞ্চলের অন্য দেশগুলো হল- মলদোভা, উত্তর ম্যাকডোনিয়া, আলবেনিয়া, বসনিয়া-হারজেগোভিনা, ইউক্রেন, কসভো, আর্মেনিয়া, আজারভাইজান এবং মধ্য এশিয়ার রাষ্ট্র কাজাখাস্তান ও কিজগিস্তান।

করোনা মহামারীতে সুইডেন ইউরোপীয় অন্যদেশগুলোর চেয়ে ভিন্নভাবে নিজেদের উপস্থাপন করেছে। দেশটিতে কোনো লকডাউন দেয়া হয়নি। সেখানে স্কুল এবং ক্যাফেগুলো খোলা রয়েছে, তবে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে বেশিরভাগ সুইডেন নাগরিক সামাজিক দূরত্ব মেনে চলছেন।

১ কোটি জনসংখ্যার দেশে করোনায় আক্রান্ত হয়ে ৫ হাজার ২৩০ জন মারা গেছেন। চলতি সপ্তাহে সুইডেনে প্রতিদিন গড় আক্রান্তের হার বেশি। বুধবার দেশটিতে ১ হাজার ৬১০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা