,

ওয়াশিংটন ডিসিকে ৫১তম স্টেট বানানোর প্রস্তাব নিম্নকক্ষে পাশ

news-image

অনলাইন ডেস্ক : ওয়াশিংটন ডিসিকে যুক্তরাষ্ট্রের ৫১তম স্টেটে পরিণত করার বিল পাশ হলো মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। ২৩২-১৮০ ভোটে ২৬ জুন এই বিল ডেমক্র্যাটদের নিরঙ্কুশ ভোটে পাশ হলেও রিপাবলিকান শাসিত ইউএস সিনেটে তা পাশের সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কারণ, ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এ প্রস্তাবে ভেটো দেবেন বলে উল্লেখ করেছেন।

তবে, এই প্রথম ওয়াশিংটন ডিসিকে (হোয়াইট হাউজ, ক্যাপিটল হিল, ইউএস সুপ্রিম কোর্টসহ ফেডারেল ভবনগুলো বাদে) স্টেটের মর্যাদা প্রদানের আনুষ্ঠানিক একটি প্রক্রিয়া শুরু হলো। এটি সিনেটের অনুমোদন নিয়ে বিধিতে পরিণত হলে ইউএস সিনেটর দু’জন বেড়ে ১০২ হবে এবং প্রতিনিধি পরিষদে যে কংগ্রেসম্যান রয়েছেন তিনিও ভোটাধিকার পাবেন।

এমন একটি বিধির জন্যে বহুবছর ধরেই ওয়াশিংটন ডিসিতে বসবাসরতরা দাবি জানিয়ে আসছেন। তারা উল্লেখ করছিলেন যে, ফেডারেল প্রশাসনে তারা নিয়মিত ট্যাক্স প্রদান করলেও কংগ্রেসে তাদের ভোটাধিকার নেই। সিনেটে তো আসনই নেই। প্রতিনিধি পরিষদে এই বিল উত্থাপন করেছিলেন ভোটাধিকারহীন কংগ্রেসম্যান ইলিনর হোলস নরটন। নতুন স্টেটের নামকরণ করা হবে ‘স্টেট অব ওয়াশিংটন ডোগলাস কমনওয়েলথ’ অর্থাৎ ‘ওয়াশিংটন ডিসি’।
এ বিল উত্থাপনের সময় প্রদত্ত বক্তব্যে নরটন উল্লেখ করেন যে, ডিসির জনসংখ্যা ৭ লাখের মত। অথচ এরচেয়েও কম জনসংখ্যা নিয়ে অনেক আগেই স্টেটের মর্যাদা পেয়েছে ওয়াইওমিং এবং ভারমন্ট। শুধু তাই নয়, প্রতি বছর ওয়াশিংটন ডিসির অধিবাসীরা যে ট্যাক্স প্রদান করেন তা ২২ স্টেটের চেয়েও বেশি। সামনে ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। তাই অনেক দিনের প্রত্যাশার প্রতিফলন ঘটতে পারে স্বাধীনতা দিবসের আগেই। অনেক আগে থেকেই ‘নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেনটেশন’ স্লোগান উঠেছে, এখন তার বাস্তবায়ন ঘটাতে হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা