,

করোনায় আক্রান্ত ভৈরবে আ.লীগ নেতার মৃত্যু

news-image

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহিদুজ্জামান সোনা মিয়া (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।

মৃত সোনা মিয়া ভৈরব শহরের চন্ডিবের মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং পৌর আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে জ্বর-সর্দিসহ নানা উপসর্গে আক্রান্ত ছিলেন। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে তার করোনাভাইরাসের পরীক্ষা করালে প্রতিবেদন পজিটিভ আসে। গত সোমবার তিনি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য ডা. বুলবুল আহমেদ জানান, শহিদুজ্জামান সোনা মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমাদের পরামর্শ ও সহায়তায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এ উপজেলায়। এই নিয়ে এখানে মোট ৪৮৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হলো। এ পর্যন্ত আসা প্রতিবেদন অনুযায়ী মারা গেছেন ১০ জন। সুস্থ হয়েছেন ২০৮ জন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি