,

ডা. ফিরোজার করোনায় মৃত্যু, স্বামীর অবস্থা আশঙ্কাজনক

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ডা. ফিরোজা বানু মিনু। আজ বৃহস্পতিবার ভোর ৬টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডা. ফিরোজা বানুর স্বামী ডা. শফিকুর রহমান রুনুও করোনায় আক্রান্ত। হাসপাতালে চিকিৎসাধীন ডা. শফিকুর রহমান রুনুর অবস্থাও আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘ডা. ফিরোজা বানু মিনু রাজশাহী মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার ভোরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্বামী ডা. শফিকুর রহমান রুনু চক্ষু বিশেষজ্ঞ ও কনসালটেন্ট। তিনিও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

তিনি জানান, এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ৫১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ জন চিকিৎসক।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি