,

বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রমাগত উন্নত হচ্ছে যোগাযোগ : চীনা রাষ্ট্রদূত

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, চীনা বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের মধ্যে দিয়ে রপ্তানিকারক এবং ভোক্তা উভয়েই উপকৃত হবেন।

বুধবার তিনি বলেন, ‘চীনে ১৪০ কোটি জনসংখ্যার বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ফলে বাজার আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। বাংলাদেশের রপ্তানিকারক ও চীনা ভোক্তা উভয়ই এতে উপকৃত হবেন এবং দুদেশের বাণিজ্যিক সংযোগ বাড়াতে সহায়তা করবে।’

শুল্কমুক্ত পণ্যের তালিকায় বিদ্যমান ৩০৯৫টি পণ্যের সাথে বাংলাদেশের আরও ৫১৬১টি পণ্য যুক্ত করায় ফলে রপ্তানি করা পণ্যের ৯৭ শতাংশ এ সুবিধা পাবে। যা ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে।

চীনা রাষ্ট্রদূত বলেন, সুষ্ঠু নীতির সমন্বয়ের ফলে এবং আমাদের অবকাঠামো সংযোগ সমর্থিত হওয়ার ক্ষেত্রে এটা একটি ভালো উদ্যোগ।

এদিকে, চীনে নতুন করে পাঁচ হাজারের বেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশের অনুমতি পাওয়ায় বাংলাদেশে এটিকে অর্থনৈতিক কূটনীতির সাফল্য হিসাবে মনে করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন, আমাদের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসাবে এবং বাংলাদেশ ও চীনের মধ্যেকার চিঠি আদান প্রদানের সাফল্য দেখতে পেয়ে আমরা আনন্দিত।’

রাষ্ট্রদূত জিমিং বলেন, এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো সংস্থার মধ্যে অংশীদারিত্ব তৈরির মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে আর্থিক যোগাযোগ ক্রমাগত উন্নত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি