শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবার জন্য করোনা পরীক্ষা উন্মুক্ত করছে আইসিডিডিআর’বি

news-image

ডেস্ক রিপোর্ট : শুক্রবার থেকে সবার জন্য করোনা পরীক্ষা উন্মুক্ত করতে যাচ্ছে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি)। আজ সন্ধ্যা থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে। দেশ রূপান্তর

আইসিডিডিআর’বি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে। কিট এবং ল্যাব সংকটে করোনা পরীক্ষা ব্যাহত হওয়ার খবরের মধ্যে এ কথা জানালো সংস্থাটি।প্রতিটি পরীক্ষার জন্য ধার্য করা হয়েছে সাড়ে তিন হাজার টাকা। সিরিয়ালের জন্য অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে।

প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। আর রিপোর্ট দেওয়া হবে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রোগীর সঙ্গে কেবল একজন ব্যক্তি পরীক্ষার জন্য নির্ধারিত স্থানে যেতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের অবশ্যই মাস্কসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর মঙ্গলবার মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪৫ জনের।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ