,

সরিয়ে ফেলা হলো বিতর্কিত দুই ওয়েব সিরিজ

news-image

বিনোদন প্রতিবেদক : বিঞ্জ নামের নতুন দেশীয় অ্যাপের প্রযোজনায় নির্মিত ওয়েব সিরিজগুলো মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্কের ঝড়। তিনটি ওয়েব সিরিজের বিরুদ্ধে উঠেছে অশ্লীলতার অভিযোগও। ওয়েব সিরিজ তিনটি হলো- ওয়াহিদ তারিকের ‘বুমেরাং’, সুমন আনোয়ারের ‘সদরঘাটের টাইগার’ ও শিহাব শাহীনের ‘আগস্ট ১৪’। অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে বিশিষ্টজনেরা বিবৃতিও দিয়েছেন।

এদিকে চাপের মুখে পড়ে দুটি ওয়েব সিরিজ বুমেরাং ও সদরঘাটের টাইগার সরিয়ে নেওয়া হলো অ্যাপ বিঞ্জ থেকে। আর কিছু দৃশ্য সংশোধন করে ‘আগস্ট ১৪’ অ্যাপে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড ডট ডিজিটাল লিমিটেড। এই প্রতিষ্ঠানের উদ্যোগেই চালু হয় দেশের প্রথম ভিডিও স্ট্রিমিং সাইট ‘বিঞ্জ’।

প্রতিষ্ঠানটির বিপণন প্রধান নূর ঈ তাজরিয়ান খান জানান, এর মধ্যে অ্যাপ থেকে পাইরেসি হয়ে ইউটিউবে ছড়িয়ে গিয়েছিল তাদের তিনটি সিরিজ। ইউটিউব থেকে সেগুলো বন্ধ করা হয়েছে বলে জানান তিনি।

নূর ঈ তাজরিয়ান খান বলেন, ‘আমরা পুরো বাণিজ্যিক কার্যক্রম এখনো শুরু করিনি। দেখছিলাম, দর্শকেরা কেমন প্রতিক্রিয়া দেয়। কিন্তু সেটি পাইরেসি হয়ে ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। পাইরেসির ফলে সর্বস্তরের দর্শকদের কাছে এটি চলে যায়। অথচ সবার জন্য এই সিরিজগুলো বানানো হয়নি।

তবুও সবার প্রতিক্রিয়ার প্রতি সম্মান জানিয়েই দুটো সিরিজ তুলে নিয়েছি অ্যাপ থেকে। আর ‘আগস্ট ১৪’তেও কিছু পরিবর্তন আনা হয়েছে। সঙ্গে পাইরেসি রোধের জন্য সচেতন হয়েছি আমরা। মাত্র ওয়েব সিরিজ মাধ্যমটির যাত্রা শুরু হলো। ফলে কিছু ভুল-ত্রুটি হয়েছে হয় তো। এটা নিয়ে বিতর্ক থাকুক, আমরা চাই না।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি