,

মোহাম্মদপুরে নদী থেকে মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মাদপুরে তুরাগ হাউজিংয়ের পাশের নদী থেকে অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় মোহাম্মাদপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

মোহাম্মাদপুর থানার উপ পরিদশর্ক (এসআই) মো. ফিরোজ আলী জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে মোহাম্মাদপুর তুরাগ হাউজিং সুইচ গেটের পাশে নদী থেকে ভাসমান অবস্থা ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিল কালো গেঞ্জি ও চেক লুঙ্গি। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছে ওই ব্যক্তি ভবঘুরে ছিল এবং ওই এলাকাতেই ভিক্ষাবৃত্তি করত। ২০/২৫ দিন ধরে নদীর পাশেই একটি মাঠে ঘুমাত। সন্ধ্যার দিকে স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে বিস্তারিত তদন্তের পর ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি