,

এবার বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারবেন না

news-image

সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা এ মৌসুমে হজে অংশ নিতে পারবেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। তাই এবার বাংলাদেশসহ বিশ্বের কোনও দেশের নাগরিকই হজে অংশ নিতে পারবেন না। এমনকি হজে অংশগ্রহণকারীর সংখ্যাও হবে সীমিত। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সোমবার রাতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর (হজ) মো. মাকসুদুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর (হজ) মো. মাকসুদুর রহমান  বলেন, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় আমাদের অফিসিয়ালি জানিয়েছে। ফলে তাদের এ সিদ্ধান্তের কারণে বাংলাদেশ থেকে কেউ আর হজে যেতে পারছেন না। শুধু বাংলাদেশ নয়, সৌদি আরবের বাইরে থেকে কেউ এসে হজে অংশ নিতে পারবেন না।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,  বিশ্বের ১৮০টিও বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও প্রায় পাঁচ লাখ। করোনাভাইরাসের ভ্যাকসিন না থাকায় শঙ্কা কমছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যেকোনও ধরনের ভিড়ের কারণে এ ভাইরাস ছড়াতে পারে, এজন্য সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি।

সকল মুসলমানের নিরাপদে হজ ও ওমরাহ পালন নিশ্চিত করাকে গুরুত্ব দেয় সৌদি আরব। ওমরাহ ও হজপালনকারীদের নিরাপত্তার স্বার্থে  ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ওমরাহ পালন স্থগিত করা হয়েছে পবিত্র স্থান ও হজযাত্রীদের সুরক্ষার জন্য। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ বছর হজ অনুষ্ঠিত হবে খুবই সীমিত সংখ্যক হাজি নিয়ে।

বিভিন্ন দেশের নাগরিক যারা সৌদি আরবে আছেন তারা হজে অংশ নিতে পারবেন। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন স্বাস্থ্যবিধি অনুসরণ করে হজ আয়োজন করা সম্ভব হয়। ইসলামে মানুষের জীবন রক্ষার কথা বলা হয়েছে, সেই শিক্ষা থেকেই এ সিদ্ধান্ত। সৌদি সরকার দুটি পবিত্র মসজিদের সংরক্ষণকারী, একই সঙ্গে মিলিয়ন হজ ও ওমরাহ পালনকারীদের সেবা দেয়। যারা হজে অংশ নেবেন তাদের সুরক্ষায় সৌদি সরকার সর্বাধিক গুরুত্ব দেয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিটিতে।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার নিশ্চয়তা দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি হজ প্যাকেজ ঘোষণা করেছিলেন মন্ত্রিপরিষদ সচিব। করোনাভাইরাসের সংক্রমণে সেটি বন্ধ হয়ে গেলো।

 

বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি