,

রংপুর মেডিকেলের ল্যাবে আরও ১৩ জনের করোনা শনাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ১৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে পুলিশ, ব্যাংকারসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন। আজ সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক পুলিশ সদস্য (৩০), পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সদস্য (৫৮), অপর পুলিশ সদস্য (৪১), রংপুর সিটি কর্পোরেশনে কর্মরত এক পুরুষ (৬০), পর্যটন সাতগাড়ার এক পুরুষ (৫৬), মাহিগঞ্জ বাজার এলাকার এক বৃদ্ধ (৭০), এক নারী (৫০), গঙ্গাচড়ার এক এনজিওতে কর্মরত এক পুরুষ (৪০), মিঠাপুকুর কদমতলার এক পুরুষ (৪০), কাউনিয়ার বাহাগিলির এক বৃদ্ধ (৮৪) রয়েছেন।

এছাড়া লালমনিরহাট পাটগ্রাম উপজেলার সোনালী ব্যাংকে কর্মরত এক পুরুষ (৩৬), অপর পুরুষ (৪৮), কুড়িগ্রাম পুলিশ লাইন্সের এক পুলিশ সদস্য (৪০) করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি