,

বিহারের কিছু অংশ দাবি করলো নেপাল

news-image

অনলাইন ডেস্ক : চীনের সঙ্গে লাদাখ সীমান্তে সংঘাতের মধ্যেই প্রতিবেশী রাষ্ট্র নেপাল নিচ্ছে একের পর এক ভারতবিরোধী পদক্ষেপ। কয়েকদিন আগে ভারতের তিনটি অঞ্চল অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করে নেপাল। এবার বিহারের কিছু অংশ নিজেদের বলে দাবি করেছে দেশটি।

বিহার সরকারকে সীমান্তে একটি বাঁধ নির্মাণে বাধা দিয়ে ওই অংশকে ‘নো ম্যানস ল্যান্ড’ দাবি করেছে নেপাল। খবর দ্য টেলিগ্রাফের

বিহারের মতিহারি এলাকার বন্যা নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রকৌশলী উমা নাথ রাম বলেন, লাল বাকাইয়া নদীটি প্রায় প্রতি বর্ষা মৌসুমে বন্যার সৃষ্টি করে। এজন্য প্রতিবছরই বাঁধ মেরামত করতে হয়। আমরা বাঁধটিকে আরও শক্তিশালী করা ও উচ্চতা বাড়ানোসহ এটিকে ৪ দশমিক ১ কিলোমিটার লম্বা করার কাজ করছি। ইতোমধ্যেই ৩ দশমিক ৬ কিলোমিটারের কাজ শেষ হয়েছে।

তিনি বলেন, ৩ দশমিক ১ কিলোমিটার বাঁধের কাজ শেষ হওয়ার পরেই নেপালের কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা এতে বাধা দেন। তাদের দাবি, এ প্রকল্পের কাজ হচ্ছে নো ম্যানস ল্যান্ডে। অবশ্য, তারা এসে কাজ বন্ধ করার আগেই আমরা আরও ৫০০ মিটারের কাজ শেষ করতে পেরেছি।

নেপাল গত ৪ জুন বিহার সরকারকে বাঁধ নির্মাণে বাধা দিলেও এটি প্রকাশ্যে এসেছে শনিবার।

এর মাত্র দু’দিন আগে ভারতের দাবিকৃত তিনটি অঞ্চলসহ নতুন রাজনৈতিক মানচিত্র অনুমোদন দেয় নেপালের সংসদ। বৃহস্পতিবার নেপালের উচ্চকক্ষে পাস হয় নতুন মানচিত্র বিল। ভারতের তিনটি ভূখণ্ড উত্তরাখণ্ডের লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে নিজেদের দাবি করে নতুন মানচিত্র তৈরি করেছে নেপালের কমিউনিস্ট সরকার।

এছাড়া, গত ১৩ জুন বিহার সীমান্তে নেপালি বাহিনীর গুলিতে এক ভারতীয় নিহত ও দুইজন আহত হয়েছেন। গ্রামটিতে আন্তঃসীমান্ত বৈঠকের সময় এ ঘটনা ঘটে। তবে, নেপালের দাবি, লকডাউন নির্দেশনা অমান্য করায় গুলি চালাতে বাধ্য হয়েছে তারা।

এমন পরিস্থিতিতে ভারত সীমান্তে সেনা টহল বাড়াচ্ছে নেপাল। তৈরি হচ্ছে নতুন ক্যাম্প। আর এসব কিছুর পেছনে চীনের মদদ রয়েছে বলে দাবি করেছে ভারত।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি