,

করোনামুক্ত হয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বাসায় ফিরেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসকে জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর ভাগনী ও গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন।

রীনা পারভীন জানিয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গতকাল রোববার রাতে তার বাসায় ফিরেছেন। সর্বশেষ করোনা পরীক্ষায় তার ফল নেগেটিভ এসেছে। তার স্ত্রী এখনো রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি রয়েছেন। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে।

এর আগে গত ১৩ জন রাতে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। তার আগের দিন তাদের শরীরে করোনা শনাক্ত হয়। মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমান, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফও করোনায় আক্রান্ত হন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি