,

রমেক ল্যাবে চিকিৎসক-পুলিশসহ আরও ২৭ জনের করোনা শনাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের  পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ২৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ, সরকারি কর্মচারী ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নারী (৪৮), এক যুবক (২৬), রংপুর জেলা পুলিশের এক সদস্য (২৬), জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত এক পুরুষ (৪০), সিটি কর্পোরেশনে কর্মরত এক যুবক (২৭), আরকে রোডের এক নারী (৫৪), মুন্সিপাড়ার এক নারী (৩৯), এক পুরুষ (৫৮) সিও বাজারের এক নারী (৫০), এক যুবক (২৭), অপর যুবক (২০), কুটিপাড়ার এক পুরুষ (৫০), সেনপাড়ার এক পুরুষ (৩১), কামাল কাছনার এক যুবক (২৬), বাবুপাড়ার এক পুরুষ (৪৮), ধাপ সাকির্টহাউজ এলাকার এক নারী (৪৫), জাহাজ কোম্পানী মোড়ের এক যুবতী (২৩) ও তারাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের এক কর্মচারী (৫৩) রয়েছেন।

এছাড়া লালমনিরহাট পাটগ্রামের বুড়িমারীর এক যুবক (২১), পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক (২৭),পাটগ্রামের এক যুবক (২৪), এক পুরুষ (৪০), অপর পুরুষ (৫৮), গাইবান্ধার সাদুল্ল্যাপুরের এক নারী (৫১), আরেক নারী (৪৫), অপর নারী (৩২) এবং কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ির এক পুরুষ (৩২) করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

রোববার (২১ জুন) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের  অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ১৮ জন, লালমনিরহাটে ৫,গাইবান্ধায় ৩ এবং কুড়িগ্রাম জেলার ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি