,

রেড জোন ১০ জেলায় সাধারণ ছুটি ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : রেড জোন ঘোষণা করা দেশের ১০টি জেলার বিভিন্ন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

১০টি জেলা হলো- চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন, ২০১৮ অনুযায়ী কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জন-চলাচল ও জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে দেশের নিম্নোক্ত ছকে বর্ণিত এলাকাকে রেড জোন ঘোষণা করায় উক্ত এলাকায় বর্ণিত সময়ের জন্য শর্তসাপেক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। উক্ত ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

রেড জোন ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

এছাড়া রেড জোন ঘোষিত এলাকায় অবস্থিত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।

সাধারণ ছুটি চলাকালে এসব এলাকার লোকজনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে। জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।


এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে শুধুমাত্র রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ইয়োলো ও গ্রিন জোনে অফিস সীমিত পরিসরে খোলা থাকার কথা বলা হয়। গত ১৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে সংশোধিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে। অফিস খোলা রাখা ও জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে সেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি