,

নাসিরনগরে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সহায়তায় এগিয়ে আসলেন যুবক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় করোনায় আক্রান্ত সাত পুলিশ সদস্যের সাহায্যে পাশে দাঁড়ালেন এক যুবক। নিজের বাসার আটটি কক্ষ বিনা ভাড়ায় থাকতে দিলেন আক্রান্তদের। মার্জান ইসলাম নামের এই যুবক নাসিরনগর উপজেলা সদরের গাংকুল পাড়ার নজরুল ইসলামের ছেলে। তিনি বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক পাস করেছেন। করোনার কারণে বর্তমানে তিনি এলাকায় অবস্থান করছেন।
করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের থাকার জন্য যখন কোন বাসা পাওয়া যাচ্ছিল না, তখন দেশের দুর্যোগের কথা ভেবে সহায়তায় এগিয়ে আসেন ওই যুবক। থানা এলাকায় গাংকুল পাড়ায় মার্জানদের চারতলা বাড়ির তৃতীয় তলার আটটি কক্ষ বিনা ভাড়াতেই আক্রান্ত পুলিশ সদস্যদের থাকতে দেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ মে করোনার পরীক্ষার জন্য নাসিরনগর থানার প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য নমুনা দেন। তাঁদের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে ২ জুন ৪ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। ৩ জুন পুুলিশের আরো দুই সদস্য এবং ১২ জুন আরো একজন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। পরে থানা কমপ্লেক্সের ভেতরে করোনায় আক্রান্তদের থাকা নিরাপদ না হওয়ায় বাইরে ব্যক্তি বাসা খোঁজা শুরু করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। কোথাও কোনো বাসা পাননি তিনি। পরে উপজেলার মার্জানের সাথে যোগাযোগ করলে তিনি ভাড়া ছাড়াই বাসা দিতে রাজি হন এবং তাদের জন্য বাসাটি ছেড়ে দেন।
খোঁজ নিয়ে জানা যায়, মার্জান পরিবারের চারতলা বাড়িটির নিচ ও দ্বিতীয় তলায় উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসের অস্থায়ী কার্যালয়। চতুর্থ তলায় পরিবার নিয়ে ওই যুবক নিজেই থাকেন। বর্তমানে তিন তলার এই আটটি কক্ষে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যরা আইসোলেশনে রয়েছেন। মার্জান বলেন, ‘করোনার প্রাদুর্ভাবে সকল শ্রেণির মানুষই দিশেহারা। যতদিন করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকবে ততদিন আমার এই বাড়িটি করোনায় আক্রান্ত মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান রহমান বলেন, তিনি তার ভবনের তিনতলার আটটি কক্ষ করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের বিনা ভাড়ায় থাকতে দিয়েছেন। বর্তমানে করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা এই বাড়িটিতে আইসোলেশনে আছেন। নিজে স্বাস্হ্যবিধি মেনে যতটুুুুকু সম্ভব দেখাশুনা করছেন। আমরা তার কাছে  কৃতজ্ঞ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা