,

মালালা এখন অক্সফোর্ড গ্র্যাজুয়েট

news-image
অনলাইন ডেস্ক : শান্তিতে নোবেল পুরস্কারজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি অর্জন করেছেন। দর্শন, রাজনীতি ও অর্থনীতির উপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছেন তিনি। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে নিজেই টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ২২ বছর বয়সী মালালা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, তার টুইটার পোস্টে দেখা গেছে, পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে ঘরোয়াভাবেই কেক কেটে স্নাতক হওয়ার আনন্দ উদযাপন করছেন তিনি।
টুইটারে পোস্ট করা ছবির ক্যাপশনে মালালা লিখেছেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন হলো। এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। সামনে কী আছে, তা এখনো জানি না। এই মুহূর্তে শুধু নেটফ্লিক্স, পড়া আর ঘুম নিয়েই আছি।’
প্রতিবেদনে বলা হয়, টুইটারে মালালার এই পোস্টে লেখক ও অক্সফোর্ডের প্রাক্তন শিক্ষার্থী ফিলিপ পুলম্যানসহ হাজারো মানুষ অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন। যুক্তরাজ্য থেকে দুটি বিষয়ের ওপর স্নাতকোত্তর করা নাসার মহাকাশ অভিযাত্রী অ্যানে ম্যাকক্লেইন লিখছেন, ‘গ্র্যাজুয়েশন সম্পন্ন করায় তোমাকে অভিনন্দন, মালালা।’
পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালের ৯ অক্টোবর তালেবান জঙ্গিরা গুলি করে মালালার মাথায়। এরপর পাকিস্তান ও যুক্তরাজ্যের হাসপাতালে টানা ৪৯ দিন যুদ্ধ করেন জীবনের সঙ্গে। হারিয়ে দেন মৃত্যুকে।
২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি