,

ভারতের ১০ সেনাকে মুক্তি দিল চীন

news-image

অনলাইন ডেস্ক : লাদাখ সীমান্তে সংঘর্ষের সময় চীনের সেনাবাহিনীর হাতে আটক ১০ ভারতীয় সৈন্যকে মুক্তি দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার রাতে ছাড়া পাওয়া এই সেনাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং তিনজন মেজর রয়েছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

গত সোমবার লাদাখের গলওয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। আহত হয় আরও ৭৬ ভারতীয় সৈন্য।

এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনার পাশাপাশি বিরোধ সমাধানে চলছে আলোচনা। তবে এখনও সমাধান হয়নি।

গত বুধবারের পর বৃহস্পতিবারও ভারত-চীন মেজর জেনারেল পর্যায়ের বৈঠকও নিষ্ফল হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

হিন্দুস্তান টাইমস জানায়, লাদাখে সংঘর্ষকালে ধরে নিয়ে যাওয়া ১০ ভারতীয় সেনাকে বৃহস্পতিবার রাতে মুক্তি দিয়েছে চীন। ভারতীয় সেনাবাহিনী এবং চীনের পিপলস লিবারেশন আর্মির মধ্যে মেজর জেনারেল পর্যায়ে আলোচনায় তাদের মুক্তির বিষয়ে সমঝোতা হয়। এই বৈঠকের পরেই আটকে রাখা ভারতীয় সেনাদের মুক্তি দেয় চীনের সেনাবাহিনী।

সোমবার রাতের ঘটনার পরই হতাহতের পাশাপশি কতজন ভারতীয় সেনা নিখোঁজ, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে তখন দাবি করা হয়, কোনো সেনাই নিখোঁজ নন।

এছাড়া তাদের সেনাবাহিনীর কত সদস্য নিখোঁজ ছিলেন, সেই তথ্যও নিশ্চিত করেনি ভারত।

তবে ভারতীয় সেনাদের নিখোঁজ হওয়ার কথা অস্বীকার কিংবা পরে ১০ সেনার মুক্তি পাওয়ার বিষয়ে ভারত কোনো মন্তব্য না করলেও এ ব্যাপারে ইন্ডিয়া টুডে পত্রিকার সিনিয়র সম্পাদক শিভ আরুর বলেন, ভারতীয় সৈন্যদের মুক্তি দেয়া দুই দেশের আলোচনা সফল করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা