,

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত

news-image

জেলার সদর উপজেলায় দুইটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ১৫টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার(১৮ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব ও আহরন্দ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুফিয়া বেগম (৬০) নামে এক নারী আহত হয়েছেন। তিনি আহরন্দ গ্রামের দক্ষিণপাড়ার মৃত শুক্কুর মিয়ার স্ত্রী।

প্রশাসন ও ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করে আহরন্দ গ্রামের ওপর আঘাত হানে টর্নেডো। কয়েক সেকেন্ড স্থায়ী এ টর্নেডোর আঘাতে অন্তত ১৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বৃদ্ধ সুফিয়া আহত হয়েছেন। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত সুফিয়া বেগম জানান, সকালে হঠাৎ করে প্রচণ্ড বেগে বাতাস বইতে থাকে। এ সময় ঘরের মধ্যে আগুনের মতো আলো জ্বলতে দেখেন তিনি। কোনোকিছু বুঝে উঠার আগেই টর্নেডোর আঘাতে তার ঘরের চালা উড়ে যায়।

টর্নেডোর প্রত্যক্ষদর্শী আহরন্দ গ্রামের বাসিন্দা মোতালিব মিয়া জানান, সকালে তীব্র শব্দ শুনতে পান তিনি। ঘর থেকে বেরিয়ে আগুনের মতো কিছু একটা আকাশে ঘুরতে দেখেন। কিছু বোঝার আগেই আশপাশের ঘরবাড়ির চালা উড়িয়ে নিয়ে যেতে দেখেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের নগদ ছয় হাজার করে টাকা এবং শুকনো খাবার দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা