রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ‘মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার প্রতি ইঞ্চি জমির সদ্বব্যবহার’এই শ্লোগানে করোনা কালীন সময়ে নিজেদের উৎপাদিত সবজি দিয়ে পুষ্টি চাহিদা পূরনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষক-কৃষানীদের মাঝে বিভিন্ন ধরনের সবজি বীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে স্থানীয় অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে ২০১৯-২০২০ খরিপ ১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় পারিবারিক সবজি ও পুষ্টবাগান স্থাপন প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ,প্রণোদনার নগদ অর্থ ও উপকরণ প্রদান করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী কৃষকদের মাঝে বীজ বিতরন করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ তারেক,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজু হোসেন,জ্যোতিময় সরকার,মাহমুদুল হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।এসময় কৃষি অফিসের পক্ষ থেকে সবজি বীজ রোপনের বিভিন্ন বিষয় সর্ম্পকে কৃষকদের অবহিত করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান,উপজেলার ১০টি ইউনিয়নের ৩২০ জন কৃষককে জন প্রতি ১ হাজার ৯৩৫ টাকা ও লাল শাক,ডাটা,পুইশাক,কলমীশাক,মরিচ,বেগুনসহ ৮ প্রকার সবজি বীজ ও উপকরণ দেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু