,

কাতার এয়ারওয়েজ ভিড়ে বেসামাল : ঢাকা অফিস বন্ধ ঘোষণা

news-image

নিউজ ডেস্ক : টিকিট প্রত্যাশী যাত্রীদের ভিড়ে কাতার এয়ারওয়েজের বাংলাদেশ কার্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) কাতার এয়ারওয়েজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কার্যালয়ে টিকিট প্রত্যাশী প্রবাসীদের অতিরিক্ত চাপ ও করোনাকালীন শারীরিক নিরাপদ দূরত্ব মেনে না চলায় কার্যালয়টি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। বুকিং সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের ফোনে বা ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

কাতার এয়ারওয়েজ জানায়, গত ১৬ জুন বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজ সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। এ জন্য তারা বিভিন্ন গন্তব্যে টিকিট বিক্রি শুরু করে। টিকিটের প্রচুর চাহিদা থাকায় বাংলাদেশ অফিসে (তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়) যাত্রীরা ভিড় করলে শারীরিক দূরত্ব মেনে টিকিট বিক্রি সম্ভব হয়নি, তাই গ্রাহক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে অফিস বন্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী শারীরিক নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে প্রতিটি ফ্লাইটে ২৫ শতাংশ আসন খালি থাকবে।’

বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের +৯৭৪ ৪০২২ ২২০০ নম্বর অথবা [email protected] এই ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি